◆◆যেমন :
(১) প্রচলিত কিংবদন্তি অনুসারে, বৈদিক যুগের রাজা ভরতের’নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল।
(২) আনুমানিক খ্রিস্টীয় চতুর্থ বা পঞ্চম শতকে লেখা বিষ্ণু পুরাণে’বলা হয়েছে সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে অবস্থিত দেশের নাম হল ভারত, যেখানে ভরতের সন্ততিরা বসবাস করে।
(৩) ঐতিহাসিক ডঃ রামশরণ শর্মার মতে, ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নামকরণ ভারতবর্ষ হয়।
৪) কলিঙ্গ সম্রাট খারবেল-এর হস্তিগুম্ফা শিলালিপিতে ভারধবস’শব্দের ব্যবহার দেখা যায়—এই নাম গুপ্তযুগে ভারতবর্ষ নামে প্রখ্যাত হয়েছিল।
৫) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের গ্রিক লেখক হেরডটা এর মতে, তাঁর জানা সমস্ত দেশের মধ্যে ভারতের জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি। সেই কারণেই ‘ভারত নামের সঙ্গে বর্ষ’ শব্দটি যােগ করে দেওয়া হয়।
Tags
History

