◆ ভারতবর্ষের সঙ্গে ‘হিন্দু’নামটি যুক্ত হওয়া সম্পর্কে একটি প্রচলিত মত হল এই যে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতে প্রথম বিদেশি আক্রমণের নেতা পারস্য সম্রাট দারায়ুস বর্তমান সিন্ধু অঞলের নামকরণ করেছিলেন ‘হিদু’বা ‘হিন্দু। আসলে সিন্ধুনদের পাঁচটি উপনদী (অর্থাৎ—বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা, বিপাশা ও শতদ্রু) এবং গঙ্গা ও যমুনা-কে নিয়ে কল্পিত যে সপ্তসিন্ধু’যুগে যুগে বিদেশিদের আকৃষ্ট করেছিল, সেই সপ্তসিন্ধু’ নাম থেকেই ‘হিন্দু নামের উদ্ভব হয়েছে।
◆◆ খ্রিস্টীয় অষ্টম শতকে চিনা পরিব্রাজক ইৎসিং লিখেছেন যে, সেযুগে ভারতবর্ষের উত্তরাঞ্চলের লােকেরাই ‘হিন্দু নামে পরিচিত ছিল, অন্যত্র এই নামটি তারা নিজেরাই জানত না—এই স্বল্পখ্যাত নামই পরবর্তীকালে ভারতের সর্বত্র পরিচিতি লাভ করে।