১) হিমালয় পর্বতের অবস্থান ভারতকে মধ্য এশিয়ার হাড়কাঁপানাে ঠাণ্ডার হাত থেকে রক্ষা করেছে। হিমালয় পর্বতের সুউচ্চ প্রাচীর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহকে ভারতবর্ষে পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করেছে এবং হিমালয় থেকে নির্গত নদীর কল্যাণে ভারত সুজলা-সুফলা-শস্যশ্যামলা হয়ে উঠেছে।
(২) হিমালয় পর্বত যে দুর্জয় ব্যবধানের প্রাচীর গড়ে তুলেছে তার ফলে ভারত বাহির্জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজস্ব সভ্যতা ও সংস্কৃতি গড়ে তােলার সুযােগ পেয়েছে। তাই মিশরকে যদি নীলনদের দান বলা হয় তাহলে ভারতবর্ষকেও হিমালয়ের দান’বলা যেতে পারে।
Tags
History

