(১) প্রায় একই সময়ে (খ্রিঃ পূর্ব ষষ্ঠ শতকে) উভয় ধর্মমতের উদ্ভব ঘটেছিল।
(২) উভয় ধর্মই ছিল প্রতিবাদী, ব্রাত্মণ্য প্রাধান্য ও জাতিভেদ প্রথার বিরােধী।
(৩)উভয় ধর্মই ছিল ক্ষত্রিয় রাজকুমার দ্বারা প্রবর্তিত, অহিংসা নীতিতে বিশ্বাসী, কর্মফল ও জন্মান্তরবাদে বিশ্বাসী এবং বেদ বিরােধী। বৌদ্ধধর্ম ও জৈনধর্ম উভয় ধর্মমতই মানুষকে তার কর্মফলের হাত থেকে মুক্ত করার চেষ্টা করে।
(৪) বৌদ্ধধর্ম ও জৈনধর্ম—উভয় ধর্মেই অহিংসা নীতিকে প্রাধান্য দেওয়া হয়।
(৫) দুই ধর্মই কর্মফল ও জন্মান্তরবাদে বিশ্বাসী এবং জাতিভেদ প্রথা ও অন্যান্য বাহ্যিক আচার অনুষ্ঠানের বিরােধী
Tags
History

