◆ পরবর্তী বৈদিক যুগে ঋক্-বৈদিক যুগের প্রধান শস্য যবের সঙ্গে ধানচাষও যুক্ত হয়। কৃষিকাজের উন্নতির সঙ্গে সঙ্গে এই যুগে বিভিন্ন ধরনের শাক-সবজির উৎপাদনও বেড়ে যায় এবং ঋতু অনুযায়ী শস্য রােপনের জ্ঞান সুস্পষ্ট হয়ে ওঠে। কোদাল ও লােহার লাঙলের ব্যবহার শুরু হলে বনজঙ্গল পরিষ্কার করে কৃষিকর্ম করা আরও সহজ হয়ে উঠেছিল।