বৈদিক যুগের শেষের দিকে সম্প্রসারণশীল বিভিন্ন রাষ্ট্রশক্তিরঅবিরাম যুদ্ধবিদ্যা চর্চার প্রয়ােজন দেখা দিলে প্রধানত যুদ্ধাস্ত্র ও রথ নির্মাণের জন্য দক্ষ কারিগরের প্রয়ােজন হয়েছিল। বিবর্তনশীল যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে এযুগে স্বর্ণকার, মণিকার, সূত্রধর, চর্মশিল্পী, রথশিল্পী এবং যুদ্ধোপকরণের সঙ্গে যুক্ত কারিগরি
শিল্পীর উদ্ভব হয়েছিল।