◆ বৈদিক যুগের শেষের দিকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, প্রচলিত সামাজিক বৈষম্য, অর্থনৈতিক জটিলতা, রাজনৈতিক অচলাবস্থা ও যজ্ঞকেন্দ্রিক ধর্মমতের বিরুদ্ধে যে যুগােপযােগী ধর্মমতের উদ্ভব ঘটে, প্রাচীন ভারতের ইতিহাসে প্রতিবাদী আন্দোলন নামে খ্যাত।
এই সময় ভারতে নাস্তিক ও আস্তিক ধারার প্রায় ৬৩টি ধর্মমতের উদ্ভব ঘটে, এর মধ্যে বিশেষ করে জৈন ও বৌদ্ধধর্ম বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছিল।