ব্রম্মপুত্র নদের প্রবাহপথের বিবরণ দাও |

● ব্রম্মপুত্র ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী 
উৎপত্তি: ব্রম্মপুত্র নদ তিব্বতের চেমায়াংডাং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পূর্বে প্রবাহিত হয়েছে। তিব্বতে এই নদীর নাম সাংপাে। 
প্রবাহপথ: [1] তিব্বতের পর এই নদীটি ডিহাং নামে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে। [2] ব্রম্মপুত্র নদ অসমের মধ্যে দিয়ে পশ্চিমে প্রবাহিত হয়ে ধুবড়ির কাছে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এই নদীর নাম যমুনা। [3] যমুনা পরে পদ্মার সঙ্গে মিশেছে। [4] পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে।
উপনদী: ডানতীরের উপনদী—মানস, সংকোশ| বাম তীরের উপনদী বুড়ি ডিহিং, ধানসিরি, কোপিলি প্রভৃতি। 
নদীর ধারের শহর: ডিব্ৰুগড়, তেজপুর, গুয়াহাটি, ধুবড়ি প্রভৃতি।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال