● যে নদী দেশের নির্দিষ্ট ভৌগােলিক সীমানার মধ্যেই প্রবহমান থাকে এবং দেশের মধ্যে অবস্থিত কোনাে হ্রদ বা জলাভূমিতে গিয়ে মেশে, তাকে বলে অন্তর্বাহিনী নদী। লুনি নদী রাজস্থানের আনাসাগর থেকে উৎপত্তি লাভ করেছে এবং রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গুজরাতের কচ্ছের রান নামক জলাভূমিতে পতিত হয়েছে। অর্থাৎ এই নদীর গতিপথ ভারতের সীমানাতেই আবদ্ধ| তাই লুনি একটি অন্তর্বাহিনী নদী।
Tags
Geography
