● মানচিত্র : বড়াে আকারের কোনাে অঞ্চলকে অপেক্ষাকৃত ছােটো আকারে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা দ্বারা সৃষ্ট ছকের ওপর স্কেলের দ্বারা চিহ্নিত করার পদ্ধতিই হল মানচিত্র (map) | মানচিত্র = মান + চিত্র, অর্থাৎ নির্দিষ্ট মান বা পরিমাপ অনুসারে (সঠিক দিক, নির্দিষ্ট স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ) চিত্র বা নকশা অঙ্কন করা।
● মানচিত্রের উপাদান: মানচিত্রের 6টি উপাদান খুব গুরুত্বপূর্ণ। যথা—[1] সঠিক দিক, [2] নির্দিষ্ট স্কেল, [3] অক্ষরেখা ও দ্রাঘিমারেখা, [4] প্রতীক চিহ, [5] নির্দেশিকা এবং [6] শিরােনাম।
Tags
Geography
