মানচিত্রে ব্যবহৃত উপাদানগুলি সম্পর্কে লেখাে৷

মানচিত্রে ব্যবহৃত উপাদানগুলি হল—

[1] সঠিক দিক: মানচিত্র অঙ্কনের সময় দিক সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা চাই। আমরা সাধারণত কাগজের ওপরের অংশকে উত্তর, নীচের অংশকে দক্ষিপ, ডানদিকের অংশকে পূর্ব ও বামদিকের অংশকে পশ্চিমদিক হিসেবে ধরি।

[2] স্কেল: ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানের দূরত্ব নির্দিষ্ট। সেই দূরত্বকে সঠিকভাবে জরিপ করে নির্দিষ্ট স্কেলে ফেলে তবেই মানচিত্র তৈরি করতে হয়, কেননা মানচিত্র ভূপৃষ্ঠের নির্দিষ্ট কোনাে অংশেরই নকশা।

[3] অক্ষরেখা ও দ্রাঘিমারেখা: অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ছেদবিন্দুই হল কোনাে স্থানের অবস্থান|তাই কোনাে অঞ্চলের চারপাশের অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ধারণাও থাকা দরকার।

[4] প্রতীক চিহ্ন: ভূপৃষ্ঠের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মনুষ্যসৃষ্ট নির্মাণ কার্য দেখানাের জন্য ভিন্ন ভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করা না হলে বিভিন্ন উপাদানগুলি শনাক্ত করা অসম্ভব।

[5] নির্দেশিকা: মানচিত্রে ব্যবহৃত প্রতীক চিহ্নগুলি বােঝার জন্য নির্দেশিকার প্রয়ােজন হয়। 

[6] শিরােনাম: মানচিত্র শনাক্তকরণের জন্য মানচিত্রের ওপর শিরােনামের প্রয়ােজন হয়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال