গ্লোবের সুবিধা ও অসুবিধা ----
সুবিধা: [1] এর মাধ্যমে সারা পৃথিবীর আকৃতি ও যে-কোনাে অঞ্চল সম্পর্কে তথ্য জানা যায়। [2] গ্লোবের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন মহাদেশ ও মহাসাগরের অবস্থান ও প্রকৃত আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। [3] গ্লোবের ঘূর্ণনের সাথে পৃথিবীর আবর্তনের ধারণা স্পষ্ট হয়।
অসুবিধা: [1] সবক্ষেত্রে প্লোব ব্যবহার করা যায় না! [2] গ্লোব ছােটো স্কেলের হওয়ায় সব তথ্য বিশদভাবে জানা যায় না।
মানচিত্রের সুবিধা ও অসুবিধা ---
সুবিধা: [1] মানচিত্র থেকে কোনাে স্থান, দেশ, মহাদেশ, সাগর, মহাসাগরের বিভিন্ন বিষয়ে সঠিক ও বিস্তারিত তথ্য পাই। [2] মানচিত্র সহজে পরিবহণযােগ্য। [3] মানচিত্রের সাহায্যে পৃথিবীর যেকোনাে দুটি স্থানের মধ্যে সঠিক দূরত্ব নির্ণয় করা যায়।
অসুবিধা: [1] মানচিত্র পাঠ করতে গেলে মানচিত্রের প্রতীক চিহ্ন ও নির্দেশিকা সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। [2] সঠিক মানচিত্র আঁকা খুব কঠিন এবং জটিল কাজ।
Tags
Geography
