মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলি কী ছিল?

সামরিক বিভাগের শাসন ও সংগঠন উন্নত করার জন্য আকবর মানসবদারি প্রথা চালু করেন। “মনসব কথার অর্থ হল ‘পদমর্যাদা'। 

মনসবদারি প্রথার বৈশিষ্ট্য 
মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলি নীচে আলােচনা করা হল— 
[1] শ্রেণিবিভাগ: দশজন থেকে পাঁচ হাজার সেনার অধীশ্বর মনসবদাররা তেত্রিশটি স্তরে বিভক্ত ছিল। সাত হাজারি, আ হাজারি ও দশ হাজারি মনসব সাধারণত রাজপরিবারের সদস্যরাই লাভ করত।
[2] জায়গির প্রদান;  মনসবদাররা সেনাবাহিনীর ব্যয়নির্বাহের জন্য নগদ বেতন বা জায়গির পেতেন। বিনিময়ে তাদের নির্দিষ্ট সংখ্যক সেনা নিয়ে যুদ্ধের সময় মুঘল বাহিনীতে যােগ দিতে হত। [3] যােগ্যতাভিত্তিক পদমর্যাদা: মনসবদারি পদ বংশানুক্রমিক ছিল না। যােগ্যতার ভিত্তিতে সম্রাটের কাছ থেকে এই পদ পেতে হত৷
[4] বদলি প্রথা: মনসবদারদের এক জায়গির থেকে আর-এক জায়গিরে বদলি করা হত।
[5] খেতাব বিতরণ: বিশেষ বিশেষ মনসবদারকে নানা রকম খেতাব দেওয়া হত। যেমন—খান-ই-খানান, খান-ই-জাহান ইত্যাদি। 
[6] সম্পত্তি হস্তান্তর: মনসবদারের মৃত্যুর পর তাঁর সমস্ত সম্পত্তি সম্রাটের হস্তগত হত।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال