জাহাঙ্গিরের কৃতিত্ব লেখাে।

জাহাঙ্গিরের কৃতিত্ব --
সিংহাসনারােহণ: মহামতি আকবর মারা যাওয়ার পর জ্যেষ্ঠপুত্র সেলিম, নূরউদ্দিন (সত্যের আলাে) জাহাঙ্গির (পৃথিবীর মালিক) বাদশাহ গাজি—এই উপাধিধারণ করে সিংহাসনে বসেন (১৬০৫ খ্রি.)। বিদ্রোহ দমন: সিংহাসনে বসেই জাহাঙ্গির নিজেরই পুত্র খসরুর বিদ্রোহের মুখােমুখি হলে তাকে কারারুদ্ধ ও হত্যা করেন৷ খসরুকে বিদ্রোহে মদত দেওয়ার অভিযােগে জাহাঙ্গির পঞ্চম শিখগুরু অর্জুনকেও হত্যা করেন।
প্রজাকল্যাণমূলক আইনবিধি: জাহাঙ্গির ‘দস্তুর-উল-আমল' নামে বারােটি প্রজাকল্যাণমূলক আইনবিধি জারি করেন। এগুলির মধ্যে উল্লেখযােগ্য ছিল—তামঘা (বিশেষ বাণিজ্যশু) ও মির বাহরি (জলপথে বাহিত পণ্যশুল্ক), চৌর্যবৃত্তি ও দস্যুবৃত্তি নিয়ন্ত্রণ, পশুহত্যা নিষিদ্ধকরণ ইত্যাদি।
সাম্রাজ্য বিস্তার: বাংলার বারাে ভূঁইয়া' নামে সামন্ত জমিদারদের এবং মেবারের রানা অমর সিংহকে তিনি বশ্যতাস্বীকারে বাধ্য করেন দক্ষিণ ভারতের বিজাপুর, গােলকোন্ডা ও আহম্মদনগর এবং উত্তর-পূর্ব ভারতে কোচ রাজ্য, ওড়িশা ও কাংড়া দুর্গ জয়ের মধ্যে দিয়ে তিনি মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটান।
অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতি: জাহাঙ্গিরের উদ্যোগে ভারতীয় সুতি কাপড়, রেশম, নীল ও গন্ধক ইউরােপে রপ্তানি করা হলে প্রচুর অর্থাগম ঘটে। শিল্প ও সাহিত্যে জাহাঙ্গিরের গভীর অনুরাগের জন্যই মুঘল চিত্রশিল্প উন্নতির চরম সীমায় উপনীত হয়।


Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال