সূচনা: মুঘল সম্রাট জাহাঙ্গির ও শাহজাহানের রাজত্বকালে উত্তর-পশ্চিম সীমান্তে অভিযান চালানাে হয়। প্রাথমিকভাবে কান্দাহারের দখল নিলেও শেষপর্যন্ত তা মুঘলদের হস্তুচ্যুত হয়।
জাহাঙ্গিরের উত্তর-পশ্চিম সীমান্ত অভিযান --
প্রথম অভিযান: জাহাঙ্গির সিংহাসনে বসার পর (১৬১৫ খ্রি.) কান্দাহারে অভিযান চালান। পাঞ্জাবের শাসনকর্তা মুক্তজা খাঁ এবং সুরজমলকে তিনি এই দায়িত্ব দেন| কিন্তু তাদের অযােগ্যতায় এই অভিযান ব্যর্থ হয়।
দ্বিতীয় অভিযান: তিন বছর পর ১৬১৮ খ্রিস্টাব্দে যুবরাজ শাহজাহান পুনরায় কান্দাহার অভিযান শুরু করেন। এই অভিযান সাময়িকভাবে সফল হলেও শেষপর্যন্ত ১৬২২ খ্রিস্টাব্দে শাহ আব্বাস অভিযান চালিয়ে কান্দাহারের দখল নেন। ফলে কান্দাহার মুঘলদের হস্তচ্যুত হয়।
শাহজাহানের উত্তর-পশ্চিম সীমান্ত অভিযান --
কান্দাহার পুনরুদ্ধারের প্রচেষ্টা: জাহাঙ্গিরের আমলে কান্দাহার মুঘলদের হস্তচ্যুত হলেও শাহজাহানের আমলে তা পুনরুদ্ধার করা হয়। কিন্তু খুব বেশিদিন মুঘলরা কান্দাহার নিজেদের দখলে রাখতে পারেনি। পারসিকরা কান্দাহারের দখল নেয়। শাহজাহান পর পর তিনবার অভিযান চালিয়েও কান্দাহারকে নিজের দখলে আনতে পারেননি।
ফলাফল: শাহজাহানের কান্দাহার অভিযান ব্যর্থ হয়েছিল বলা চলে। 1) কান্দাহার পুনর্দখলের ব্যর্থতা মুঘল সামরিক শক্তির দুর্বলতাকে প্রমাণ করে। 2) মুঘলদের কান্দাহার অভিযানে খরচ হয় প্রায় ১২ কোটি টাকা এবং অসংখ্য মুঘল সেনা প্রাণ হারায়। 3) কান্দাহার মুঘলদের হাতছাড়া হওয়ায় বিদেশি আক্ৰমণকারীদের কাছে উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল উন্মুক্ত হয়ে পড়ে।
Tags
History
