চোল শাসনব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।

চোল রাজাদের শাসনকাল দক্ষিণ ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ হিসেবে পরিচিত। দুশাে বছর (খ্রিস্টীয় দশম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত) ধরে চোলরা তাদের শাসন চালায়।

চোল শাসনব্যবস্থা ---

[1] রাজা: চোল শাসনব্যবস্থার প্রধান ছিলেন রাজা। বংশানুক্রমিকভাবে রাজা শাস্ত্রীয় নিয়মকানুন ও প্রচলিত সংস্কার মেনে শাসনকাজ চালাতেন।

[2] কর্মচারী: শাসন পরিচালনায় রাজাকে পরামর্শ দেওয়ার জন্য একটি কর্মচারী পরিষদ ছিল| রাজকর্মচারীরা বেতন হিসেবে জমি পেতেন। কর্মদক্ষতার পুরস্কার হিসেবে তাদের উপাধি দেওয়া হত।

[3] প্রশাসনিক বিভাগ: চোল সাম্রাজ্য গ্রাম, জেলা ও প্রদেশ নিয়ে গঠিত ছিল। কতকগুলি কুররম (গ্রাম) নিয়ে গড়ে উঠত নাড়ু (জেলা)। কয়েকটি নাড়ু নিয়ে গড়ে উঠত কোট্টম (অঞ্চল)। কয়েকটি কোট্টম নিয়ে গড়ে উঠত এক-একটি প্রদেশ।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال