আরবি শব্দ ‘খলিফা’র অর্থ প্রতিনিধি। খলিফা হলেন ইসলামীয় জগতের ধর্মীয় ও রাজনৈতিক নেতা|তার অধিকৃত অঞ্চলের নাম খিলাফৎ | হজরত মহম্মদের তিরােভাবের পর তার আত্মীয় ও প্রিয় সহচরদের মধ্যে থেকে, চারজন খলিফা হন অর্থাৎ খিলাফৎ লাভ করেন। তারা হলেন হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলি। এই খলিফারা সকলেই ধর্মপ্রাণ হওয়ায় ‘খােলাফায়ে রাশেদিন’ নামে পরিচিত হন।
Tags
History
