সুলতান মামুদ ভারতবর্ষ থেকে লুন্ঠিত ধনসম্পদের সাহায্যে তিনি তার রাজধানী গজনি-সহ বিভিন্ন নগরকে অনেক প্রাসাদ ও মসজিদ নির্মাণ দ্বারা সুশােভিত করেন। তিনি একাধিক গ্রন্থাগার স্থাপন করেন। একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন এবং ছাত্রদের বৃত্তিদানের ব্যবস্থাও করেন। বাগিচা তৈরি, খাল খনন, জলাধার নির্মাণ, আমুদরিয়া নদীর ওপর বাঁধ নির্মাণও তার উল্লেখযােগ্য কীর্তি।
Tags
History
