মুলতান ও উচ্ জয়ের (১১৭৫ খ্রি.) মাধ্যমে মহম্মদ ঘােরি ভারতবর্ষ দখলের সূচনা করেন। কিন্তু ১১৯১ খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজের কাছে পরাজিত ও আহত হয়ে তিনি দেশে ফিরে যান। ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। তার বিশ্বস্ত অনুচর কুতুবউদ্দিন-মিরাট, দিল্লি, রণথম্ভোর, গুজরাট ও বুন্দেলখন্ড অধিকার করেন।
Tags
History
