ত্রিশক্তি সংগ্রামের পক্ষসমূহ
কনৌজের সিংহাসন অধিকারকে কেন্দ্র করে বাংলার পাল, পশ্চিম ভারতের প্রতিহার ও দক্ষিণ ভারতের রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল।
ত্রিশক্তি সংগ্রামের কারণ ----
[1] আর্থিক সুবিধালাভ: পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট তিন রাজশক্তিই কনৌজের দখল নিয়ে সেখানকার সম্পদের অধিপতি হতে চেয়েছিল। পাশাপাশি তারা উত্তর ভারতের বাণিজ্যপথগুলির ওপর নিয়ন্ত্রণ লাভ করতে চেয়েছিল।
[2] ভৌগােলিক গুরুত্ব: কনৌজের অবস্থান ছিল গঙ্গা-যমুনা দোয়াব অঞ্চলের ঠিক মধ্যবর্তী স্থানে। তাই অবস্থানগত সুবিধা ।
নিতে চেয়েছিল তিন শক্তিই। তারা চেয়েছিল কনৌজ তাদের সাম্রাজ্যের মূলকেন্দ্র হয়ে উঠুক। [3] রাজনৈতিক গুরুত্ব: অষ্টম ও নবম শতকে কনৌজের ওপর আধিপত্য বিস্তারের অর্থ ছিল ভারতের সার্বভৌম রাজশক্তির প্রতীকে পরিণত হওয়া।
[4] সামরিক গুরুত্ব: গঙ্গা-যমুনা-দোয়াবের মধ্যবর্তী উঁচু স্থানে কনৌজ অবস্থিত ছিল। সেই কারণে জলপথ বা স্থলপথ ধরে কনৌজ থেকে সেনা অভিযান করা ছিল অনেক সহজ ও নিরাপদ। ফলে তিনটি শক্তিই কনৌজকে দখল করে সেখানে একটি শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তুলতে চেয়েছিল।
[5] সম্মান ও মর্যাদা লাভ: সবদিক থেকে শ্রেষ্ঠ বিবেচিত হওয়ায় কনৌজকে নিজের দখলে রেখে তিন শক্তিই সম্মান ও মর্যাদা ভােগ করতে চেয়েছিল।
Tags
History
