দক্ষিণ ভারতে চোল রাজশক্তির উত্থানের পটভূমি লেখাে৷ কোন্ কোন্ অঞ্চল চোল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল?

সূচনা: দক্ষিণ ভারতের ইতিহাসে চোল বংশের প্রতিষ্ঠা এক উল্লেখযােগ্য বিষয়। সমুদ্র বাণিজ্য, স্থাপত্য-সহ বিভিন্ন ক্ষেত্রে এই বংশের অবদান অনস্বীকার্য।

চোল শক্তির উত্থান ও বিস্তার

প্রতিষ্ঠাতা: তাঞ্জোরে চোল বংশের প্রতিষ্ঠাতা হলেন বিজয়ালয়। বিজয়ালয় মারা যাওয়ার পর তাঁর পুত্র প্রথম আদিত্য চোল রাজা হন।

প্রথম পরান্তক: আদিত্যের পুত্র প্রথম পরান্তক ছিলেন দাক্ষিণাত্যের চোল শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা| তিনি পল্লব, পাণ্ড্য ও রাষ্ট্রকূটদের পরাজিত করে নিজের সাম্রাজ্যের পরিধি সম্প্রসারিত করেন।

প্রথম রাজরাজ: পরবর্তী উল্লেখযােগ্য চোল শাসক ছিলেন প্রথম রাজরাজ। তিনিই প্রথম এক শক্তিশালী নৌবাহিনী গঠন করতে সক্ষম হন। তিনি কাবেরী উপত্যকায় সীমাবদ্ধ দুর্বল চোল রাজ্যকে চোল সাম্রাজ্যে রূপান্তরিত করেন। কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তিনি চোলদের প্রাধান্য স্থাপন করেন।

প্রথম রাজেন্দ্র চোল: রাজরাজের মৃত্যুর পর প্রথম রাজেন্দ্র চোল সিংহাসনে বসেন। তিনি প্রথম সুদূর দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত চোল আধিপত্যের বিস্তার ঘটান। তার আমলেই বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়। বঙ্গ বিজয়ের পর তিনি ‘গঙ্গাইকোণ্ড চোল’ অর্থাৎ গঙ্গা-বিজেতা উপাধি গ্রহণ করেন। 

পরবর্তী চোল শাসকগণ: রাজেন্দ্র চোল মারা যাওয়ার পর তার তিন পুত্র একে-একে সিংহাসনে বসেন। এরা হলেন প্রথম রাজাধিরাজ, দ্বিতীয় রাজেন্দ্র ও বীর রাজেন্দ্র। শেষ উল্লেখযােগ্য চোল শাসক ছিলেন কুলােতুঙ্গ।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال