ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের পরিচয় দাও। ইসলাম ধর্মের প্রচার আরব দেশে কী বদল এনেছিল?

ইসলাম পূর্ববর্তী আরব -----

সামাজিক বিভাগ: আরবরা নানা গােষ্ঠীতে বিভক্ত ছিল। একএকটি গােষ্ঠী গড়ে উঠত কিছু জ্ঞাতি পরিবার নিয়ে। গােষ্ঠীগুলি সবসময় পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকত|

সামাজিক রীতিনীতি: আরব সমাজে ‘হত্যার বদলে হত্যা’ নীতিই প্রচলিত ছিল। পুরুষেরা বহুবিবাহ করতে পারত। নারী ও পুরুষ উভয়েই উচ্ছঙ্খল জীবনযাপন করত| সমাজে নারীর কোনাে মর্যাদা ছিল না।

ধর্মীয় রীতিনীতি: আরবরা গাছ, পাথর, নদী, গুহা, কূপ ইত্যাদির পূজা করত। তা ছাড়াও প্রত্যেক গােষ্ঠীর আলাদা-আলাদা দেবদেবী ছিল।

ইসলামের আলােয় আরব ----

নীতিবােধ: ইসলাম আরবদের মধ্যে মহৎ চেতনা জাগ্রত করে। মুসলমান মাত্রই মুসলমানের ভাই, মুসলমান মাত্রই এক আল্লাহর উপাসক—এইসব বাণী তাদেরকে ঐক্যবদ্ধ করে।

সাম্য ভাবনা ও উদারতা: ইসলামের সাম্য ভাবনা ও উদারতার আদর্শ অন্য ধর্মাবলম্বীদেরও আকৃষ্ট করে। ফলে তা আরও প্রসারিত হয়।

অরাজকতার অবসান: ইসলাম অরাজকতার অবসান ঘটিয়ে আরবে শান্তি ও সুস্থিরতা ফিরিয়ে আনে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال