কোরান ও কাবা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও ।

কোরান; ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল কোরান| কোরানন্দের অর্থ হল পড়ার বিষয়বস্তু। এককথায় বলা যায় ইসলামের যাবতীয় নীতি ও নির্দেশের আধার হল কোরান মুসলমানদের ধারণায় কোরান হল সম্পূর্ণ জীবনবিধান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রয়ােজনীয় নির্দেশ ও বিধান রয়েছে কোরান-এ। মানবজীবনের প্রতিটি দিককেই কোরান স্পর্শ করেছে| হজরত মহম্মদের মৃত্যুর ৩২ বছর পর তৃতীয় খলিফা হজরত ওসমান কোরানের রাষ্ট্রীয় সংস্করণ বের করেন। ইসলামের বিধি অনুযায়ী প্রতিটি মুসলমানকে অন্তত দিনে একবার সম্পূর্ণ কোরানপাঠ করতে হবে। মুসলমানদের বিশ্বাস কোরান হল আল্লাহর বাণীসমূহ (অহি)র সংকলন। 
কাবা: কাবাশব্দের আক্ষরিক অর্থ হল ঘনক (কিউব) বা কালাে মক্কার মসজিদ আল হারামের মধ্যে কাবা ঘরের অবস্থান। কাবা ঘরটিকে আল্লার ঘর (বাইতুল্লাহ)বলা হয় সারা বিশ্বের মুসলমানরা ওই কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে। প্রতি বছর হজের সময় বিশ্বের ২০ লক্ষের বেশি মুসলমানগণ কাবাঘর প্রদক্ষিণ করেন। কোরান-এর বর্ণনানুযায়ী উল্লেখ রয়েছে কাবা ঘর তৈরি করেছিলেন আদম নেয়ার প্লাবনে ধ্বংস হওয়ার পরে তা ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল পুনরায় তৈরি করেন। কাবা ঘরের কেন্দ্রে রয়েছে একটি কালাে পাথর। হাজার আসােয়াদ নামে এই কালাে পাথরটি কাবা ঘরের পূর্বদিকে মাটি থেকে সাড়ে পাঁচ ফুট উঁচু দেয়ালে আটকানাে রয়েছে।বর্তমানে কাবাঘরটিচল্লিশ ফুট উঁচু।কাবাঘরটি কারুকাজ করা মূল্যবান চাদোয়া (গালাফ) দিয়ে ঢাকা থাকে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال