● অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি (প্রশ্নমান-১)
১) ‘তােরা সব জয়ধ্বনি কর!'—কবি কাদের (তােরা’ বলতে কবি কাদের বুঝিয়েছেন?)
এবং কেন জয়ধ্বনি করতে বলেছেন?
উঃ কবি পরাধীন ভারতের মুক্তিকামী সকল অধিবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন, কেননা মহাকালের রুপ ধরে ভয়ংকরের আগমনবার্তা তিনি শুনতে পাচ্ছেন।
২) ‘আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য পাগল’–‘অনাগত’ কীসের বার্তা বহন করে বলে কবি মনে করেছেন?
উঃ) পরাধীন ভারতের বন্দিদশা মােচনকারী, আসন্ন মুক্তির বা স্বাধীনতার কথাকে কবি ‘অনাগত’ বলেছেন।
৩) ‘সিন্ধুপারের সিংহদ্বারে’—বলতে কবি কী বুঝিয়েছেন?
উঃ‘সিন্ধুপারের সিংহদ্বার’ বলতে আন্দামানের যেখানে ভারতের মুক্তিযােদ্ধারা বন্দি রয়েছে সেই জেলের প্রধান ফটককেই বােঝানাে হয়েছে।
Tags
Bengali
