উত্তর : প্রত্নতাত্ত্বিকরা 1983 খ্রিস্টাব্দে কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর-পশ্চিমে হুন্সগি উপত্যকার ইসামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাথটা হাল্লা খাল থেকে মাটি খুঁড়ে পুরা প্রস্তরযুগের হাতিয়ার আবিষ্কার করেন। যেগুলি বেশিরভাগই ছিল পাঁচ থেকে ছয় লক্ষ বছর আগেকার। এই হাতিয়ারগুলি বেশিরভাগই ছিল পাথরের তৈরি। কুড়ুল, চাছুনি, ছােরা জাতীয় হাতিয়ার পাওয়া গেছে। সম্ভবত খালের জল, নানারকম বন্যজন্তু ও গাছপালা ওই অঞ্চলে থাকার কারণে আদিম মানুষ ওই জায়গাটা বেছে নিয়েছিল।
Tags
History
