উত্তর রাজস্থানের বাগােড়ে আদিম মানুষের বসতির নিদর্শন পাওয়া গেছে। একেবারে প্রথমদিকে বাগােড়ের বাসিন্দারা শিকারের মাধ্যমে খাদ্যসংগ্রহ করলেও পশুপালনও তাদের জানা ছিল। বাগােড়ে প্রাপ্ত অনেকগুলি পশুর হাড় দেখে অনুমান করা হয় যে, পরবর্তীকালে গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। পাশপাশি কমতে থাকে শিকার করা পশুর সংখ্যা। অর্থাৎ বাগােড়ের মানুষ ধীরে ধীরে গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল। তবে বাগােড়ে শিকার ও পশুপালন দুটোই চলত।
Tags
History
