পাল ও সেন আমলে বস্ত্র, ধাতু এবং কাষ্ঠশিল্পে বাংলার সুনাম ছিল। এইসময় বাংলার প্রধান শিল্প ছিল বস্ত্রশিল্প। দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশেও বাংলার বস্ত্রশিল্পের কদর ছিল। পাশাপাশি এই যুগে মানুষ রােজকার কাজে ধাতুর তৈরি নানা ধরনের জিনিস ব্যবহার করত। মেয়েরা সােনা ও রূপার অলংকার পরত। পাল ও সেন যুগের সমাজে কাঠের তৈরি নানা জিনিসের ব্যবহার ছিল৷ গােরুর গাড়ি, পালকি, নৌকা, লাঙল এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হত কাঠ দিয়ে৷
Tags
History
