পাল ও সেন যুগের সমাজ ---
[1] পেশা: বাংলার অধিকাংশ মানুষ ছিল কৃষিজীবী। এ ছাড়াও কামার, কুমাের, ছুতাের, জেলে, বণিক, কসাই, চর্মকার, ডােম ও ব্যাধ হিসেবে মানুষ জীবিকা নির্বাহ করত করণিক, চিকিৎসক ও পুরােহিতের কাজও সমাজে পেশা হিসেবে প্রচলিত ছিল।
[2] বর্ণ ও জাতি: এসময় বর্গের পাশাপাশি পেশাভিত্তিক জাতির অস্তিত্ব ছিল। পাল যুগে কড়াকড়ি না থাকলেও সেন যুগে জাতপাত ও অস্পৃশ্যতার নিয়মগুলি জোরদার হয়।
[3] নারীদের অবস্থা: এই দুই যুগে নারীদের অবস্থা উন্নত ছিল । সেন যুগে বাল্যবিবাহের প্রচলন ঘটে এবং সতীদাহের প্রচলন বাড়ে।
[4] খাদ্য, পোশাক ও অলংকার: বাঙালির প্রিয় খাদ্য ছিল ভাত, শাকসবজি, ঘি, মাছ, দুধ, গুড় ইত্যাদি। পুরুষেরা সাধারণত ধুতি পরতা নারীরা শাড়ি ছাড়াও গলায় হার, হাতে বাজুবন্ধ, কানে দুল প্রভৃতি গয়না পরত।
পাল ও সেন যুগের ধর্ম ---
পাল রাজারা বৌদ্ধ ছিলেন। কিন্তু তাদের ধর্মীয় গোঁড়ামি ছিল না। তঁাদের রাজ্যে ব্রায়ণ্য ও বৌদ্ধধর্ম সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বাস করত। বৌদ্ধরা বুদ্ধের আরাধনা করতেন। বজ্রযান নামে বৌদ্ধধর্মমত সেসময় জনপ্রিয় ছিল। সেন রাজারা গোড়া ব্রাহ্মণ্যবাদী ছিলেন। তাদের সময় বৌদ্ধধর্ম দুর্বল হয়ে পড়ে। সেন আমলে অগ্নি, ইন্দ্র, সূর্য, কুবের, বৃহস্পতি, মাতৃকা, শিব, বিষু প্রমুখ দেবদেবীর পূজা করা হত। সেন রাজারা শৈব ছিলেন|তবে লক্ষ্মণ সেন ছিলেন বৈষুব।
Tags
History
