অরণ্য বাঁচাতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত ?

 একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। তাই অরণ্য বাঁচাতে নানা ব্যবস্থা নেওয়া যেতে পারে— 
[1] নতুন বনভূমি তৈরি: নদীর ধার, রেললাইনের ধার বরাবর, পুকুরের চারিদিকে, রাস্তার পাশ বরাবর, বাড়ির ফাকা স্থান, খেলার মাঠের চারিদিকে অর্থাৎ যেখানে যেখানে গাছ লাগানাে সম্ভব সর্বত্র গাছ লাগানাে উচিত। 
[2] গাছকাটা রােধ: যতসম্ভব কম পরিমাণে গাছ
কাটা উচিত। গাছ কাটলেও যেন পরিণত বৃক্ষকেই কাটা হয়, অপরিণত গাছ কাটা একেবারেই নিষিদ্ধ
করা উচিত।
[3] বনভূমিতে পশুচারণ রােধ: পশুচারণ করলে
উদ্ভিদের ক্ষতি হয়। তাই নির্দিষ্ট ঘাসের জমিতেই পশুচারণ করা উচিত। বনভূমিতে পশুচারণ বন্ধ করতে হবে।
[4] বনরক্ষক নিয়ােগ : বনভূমি রক্ষার্থে বনরক্ষক নিয়ােগ করা উচিত, যাতে বনভূমি ও বন্যপ্রাণী সুরক্ষিত থাকে।
[5] সচেতনতা বৃদ্ধি: গাছ আমাদের বন্ধু তাই বিদ্যালয় স্তর থেকে সকলেরই এ বিষয়ে জ্ঞান বাড়ানাের ওপর নজর দিতে হবে। সরকারি উদ্যোগে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি
করতে হবে।



Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال