আর্যরা কোন জাতিভুক্ত? আর্যদের ভারতে আগমনের অনুমানিক সময়কাল কী? এই উপমহাদেশে আর্যসভ্যতার বিস্তারের সংক্ষিপ্ত পরিচয় দাও।

প্রথম অংশ : আর্যরা নর্ডিক জাতিভুক্ত।
দ্বিতীয় অংশ : ঋকবেদের রচনাকালের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা খ্রিস্টপূর্ব ১,৫০০ অব্দকেই ভারতে আর্যদের সম্ভাব্য আগমনকাল হিসেবে চিহ্নিত করেছেন।

তৃতীয় অংশ

ভারতীয় উপমহাদেশে আর্যসভ্যতার বিস্তার
1) প্রথম দিকে আর্যরা আক্রমণকারী হিসেবে ভারতে প্রবেশ করেনি; শান্তিপূর্ণভাবেই নিজেদের গৃহপালিত পশু, জীবনযাত্রার উপকরণ ও দেবদেবী সঙ্গে নিয়ে তারা ভারতে আসে, কিন্তু পাঞ্জাবে বসতি স্থাপন করার পর থেকে ক্রমেই আর্যরা আক্রমণকারীর রূপ ধারণ করতে থাকে।

2) ঋকবেদের যুগের প্রথম পর্যায়ে (১৫০০-১০০০ খ্রিস্টপূর্বাব্দে) আফগানিস্তানের সীমান্ত থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তীর্ণ ভারত-ভূখণ্ডে আর্যরা বসতি স্থাপন করলেও দ্বিতীয় পর্যায়ে আর্যরা ভারতের আরও পূর্বদিকে অগ্রসর হয়ে গঙ্গা ও যমুনা নদীর অববাহিকা অঞ্চলে বসবাস করতে শুরু করে।

৩) পরবর্তী বৈদিক যুগ অর্থাৎ ব্রাত্মণ রচনার যুগে সরস্বতী নদী থেকে গাঙ্গেয় উপত্যকা পর্যন্ত বিস্তীর্ণ ভূখণ্ডের কোশল (অযােধ্যা), কাশী, বিদেহ (উত্তর বিহার), মগধ (দক্ষিণ বিহার), অঙ্গ (পূর্ব বিহার) প্রভৃতি অঞ্চলে আর্য-সংস্কৃতির বিস্তার ঘটেছিল।

৪) দক্ষিণ ভারত ও বাংলায় আর্য-সংস্কৃতির বিস্তার ঘটেছিল অনেক দেরিতে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال