১৫২৭ খ্রিস্টাব্দে বাবর ও মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল | এই যুদ্ধে বাবরের জয়লাভ ছিল পানিপথের প্রথম যুদ্ধজয় অপেক্ষা গুরুত্বপূর্ণ। কারণ—
[1] মুঘল সাম্রাজ্যের দৃঢ় ভিত্তি প্রতিষ্ঠায়: পানিপথের যুদ্ধে জয়লাভ করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটিয়েছিলেন মাত্র। কিন্তু খানুয়ার যুদ্ধজয়ের মাধ্যমে তিনি মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে সুপ্রতিষ্ঠিত করেন।
[2] রাজপুত প্রাধান্যের অবসান: খানুয়ার যুদ্ধে ভারতে মুঘলদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী রাজপুত শক্তিজোটকে পরাজিত করে বাবর রাজপুত প্রাধান্যের অবসান ঘটান। ফলে মুঘল সাম্রাজ্য সুদৃঢ় হয়।
[3] আফগান শক্তির পুনরুত্থানের সম্ভাবনা বিনাশ: রানা সঙ্গ পরাজিত হলে তার সাহায্য নিয়ে আফগান শক্তির পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন ধাক্কা খায়।
[4] রাশরুক উইলিয়ামসের মত: ঐতিহাসিক রাশবুক উইলিয়ামসের মতে, বাবর যদি খানুয়ার যুদ্ধে জয়লাভ না করতেন তাহলে পানিপথের প্রথম যুদ্ধের জয় নিষ্ফল হত।
Tags
History
