মধ্য এশিয়ার পারস্যের অনুকরণে মুঘল সম্রাট আকবর ১৫৭৭ খ্রিস্টাব্দে ভারতে মনসবদারি প্রথার প্রচলন করেন।
অর্থ: “মনসব কথার অর্থ হল সরকারি পদমর্যাদা৷ মনসব পদমর্যাদার অধিকারীগণই ছিলেন মনসবদার।
বেতন: মনসবদারদের নগদে এবং জমি বন্দোবস্তের মাধ্যমে বেতন দেওয়া হত| নিজের বেতন থেকেই মনসবদাররা নিজেদের অধীনের সেনাবাহিনীর খরচ চালাতেন।
বিভিন্ন স্তর: সেনাসংখ্যা ও অধীনস্থ ঘােড়ার ভিত্তিতে মনসবদারি ব্যবস্থা ৩৩টি স্তরে বিভক্ত ছিল। সর্বনিম্ন মনসবদারদের অধীনে দশজন এবং সর্বোচ্চ মনসবদারদের অধীনে পাঁচ থেকে দশ হাজার পর্যন্ত সৈন্য থাকত৷ উচ্চপদস্থ মনসবদাররা আমির নামে পরিচিত ছিলেন।
বৈশিষ্ট্যঃ 1) মনসবদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল না। মনসবদার পদে নিয়ােগ বা অপসারণের ক্ষেত্রে সম্রাটের ইচ্ছাই ছিল শেষকথা। 2) বিশেষ বিশেষ মনসবদারগণ বিভিন্ন খেতাব লাভ করতেন। যেমন—‘খান-ই-খানান, ‘খান-ই-জাহান'।
3) মনসবদারদের এক জায়গির থেকে অপর জায়গিরে বদলির নিয়ম ছিল। ও মনসবদার মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তি সম্রাটের অধীনস্থ হত।
Tags
History
