উত্তর : জীবজগতে মানুষের আবির্ভাব কয়েক লক্ষ বছর আগে ঘটলেও প্রথম অবস্থায় মানুষের জীবনধারণের পদ্ধতি ছিল ভিন্ন প্রকৃতির। প্রাকৃতিক পরিবেশে ছিল বন্যা, ভূমিকম্প, তুষারপাতের মতাে প্রতিকূলতা। এই প্রাকৃতিক দুর্যোগ ও বন্যপশুর আক্রমণের হাত থেকে আত্মরক্ষার জন্য তারা পাহাড়ের গুহায়, গাছের কোটরে আশ্রয় নিত। খাদ্য হিসেবে গ্রহণ করত গাছের ফলমূল ও পশুর মাংস এর ফলে কোনাে স্থানে খাদ্যের জোগান শেষ হয়ে গেলে শিকার ও খাদ্যের সন্ধানে অন্য স্থানে গমন করত। এভাবে এক জায়গা থেকে আর-এক জায়গায় ঘুরে বেড়ানাের ফলে তারা ক্রমশ যাযাবরে পরিণত হয়।
Tags
History
