উত্তর : আজ থেকে প্রায় তিরিশ-চল্লিশ লক্ষ বছর পূর্বে আবির্ভূত প্রথম দু-পায়ে দাঁড়াতে পারা মানুষই হােমিনিড নামে পরিচিত ছিল।
প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ বছর পূর্বে আফ্রিকার পূর্ব অংশে ক্রমশ জলবায়ুর পরিবর্তনের ফলে গাছপালা কমে যায়। তখন এপদের একদল খাদ্যের সন্ধানে মাটিতে নেমে এসে দু-পায়ে দাঁড়াতে চেষ্টা করে। এরাই দু-পায়ে দাঁড়াতে পারা মানুষ বা হােমিনিড নামে পরিচিত ছিল।
Tags
History
