ষষ্ঠ শ্রেণির ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ অধ্যায় থেকে প্রশ্নোত্তর

1. সবচেয়ে পুরানাে আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে?
উত্তর : পূর্ব আফ্রিকাতে।
2. প্রাচীন প্রস্তরযুগ কবে শুরু হয়? 
উত্তর : আনুমানিক 20 লক্ষ বছর পূর্বে।
3. নব্য প্রস্তরযুগের ব্যবহৃত একটি অন্যতম হাতিয়ারের নাম লেখাে। 
উত্তর : হাত-কুঠার।
4. দাবানল কী ? 
উত্তর : জঙ্গলে গাছে গাছে ঘর্ষণের ফলে জ্বলে ওঠা আগুন। 
5. আনুমানিক কত বছর পূর্বে হােমো স্যাপিয়েন্সের আবির্ভাব ঘটে? 
উত্তর : আনুমানিক 2 লক্ষ 30 হাজার বছর পূর্বে।
6. মধ্য প্রস্তরযুগের সূচনা কবে হয়েছিল? 
উত্তর : আনুমানিক খ্রিস্টপূর্ব ৪000-5000 অব্দের মধ্যে। 
7. ভীমবেঠকা বিখ্যাত কেন? 
উত্তর : মধ্য প্রস্তরযুগে অঙ্কিত ভীমবেঠকার গুহাচিত্রের জন্য। 
8. ভারতের কোন্ স্থানে পুরা প্রস্তরযুগের অস্ত্রের নিদর্শন পাওয়া গেছে?
উত্তরঃ কাশ্মীরের সােয়ান উপত্যকায়।
9. ভারতের কোন্ কোন্ স্থানে হােমমা ইরেকটাস গােষ্ঠীর বসবাসের নিদর্শন পাওয়া গেছে? 
উত্তর : কর্ণাটকের হুন্সগি উপত্যকা, মহারাষ্ট্রের নেভাসা ও রাজস্থানের দিদওয়ানায়। 
10. মধ্য প্রস্তরযুগের হাতিয়ারের নিদর্শন পাওয়া গেছে এরূপ দুটি স্থানের নাম লেখাে।
উত্তরঃ মধ্যপ্রদেশের আদমগড়, উত্তরপ্রদেশের মহাদবা। 
11. কৃয়া নদীর তীরে কোন্ যুগের প্রচুর নিদর্শন আবিষ্কৃত হয়েছে?
উত্তরঃ পুরা প্রস্তরযুগের।
12. মধ্য প্রস্তরযুগের দু-দিকে ধারওয়ালা ছুরির সন্ধান কোথায় পাওয়া গেছে?
উত্তরঃ উত্তরপ্রদেশের আদমগড়ে।
13. বিশ্বের কোন্ কোন্ দেশে আদিম মানুষের কঙ্কাল ও হাড়গােড়ের সন্ধান পাওয়া গেছে? 
উত্তরঃ আফ্রিকা, চিন, জাভা প্রভৃতি অঞ্চলে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال