সূচনা: ১২০৬-১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ভারতের ইতিহাসে সুলতানি যুগ বা ‘তুর্কো-আফগান যুগ নামে পরিচিত।
তুর্কো আফগান যুগের পরিচয় --
তুর্কো যুগ:
1) দাস বংশ: কুতুবউদ্দিন আইবক ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লিতে দাস বংশের শাসন শুরু করেন। কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমার্সের মৃত্যু হলে ১২৯০ খ্রিস্টাব্দে দাস বংশের অবসান ঘটে।
2) খলজি বংশ: জালালউদ্দিন খলজি ১২৯০ খ্রিস্টাব্দে দিল্লিতে খলজি বংশের শাসন শুরু করেন। নাসিরুদ্দিন খসরুর হাতে কুতুবউদ্দিন মােবারক শাহ নিহত হলে ১৩২০ খ্রিস্টাব্দে খলজি শাসনের অবসান ঘটে।
3) তুঘলক বংশ: গিয়াসউদ্দিন তুঘলক ১৩২০ খ্রিস্টাব্দে দিল্লিতে তুঘলক বংশের শাসন শুরু করেন। ১৪১২ খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মহম্মদ শাস্ত্রে মৃত্যু হলে তুঘলক শাসনের অবসান ঘটে।
আফগান যুগ:
1) সৈয়দ বংশ: খিজির খাঁ ১৪১৪ খ্রিস্টাব্দে দিল্লিতে সৈয়দ বংশের নেতৃত্বে আফগান শাসন প্রতিষ্ঠা করেন। আলাউদ্দিন আলম শাহ-র আমন্ত্রণে বহলুল লােদি দিল্লির সিংহাসন দখল করেন। দিল্লিতে সৈয়দ শাসনের অবসান ঘটে ১৪৫১ খ্রিস্টাব্দে।
2) লােদি বংশ: বহলুল লােদি ১৪৫১ খ্রিস্টাব্দে দিল্লিতে লােদি বংশের নেতৃত্বে আফগান শাসন বজায় রাখেন। ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে ইব্রাহিম লােদি পরাজিত হলে দিল্লির লােদি বংশ তথা সুলতানি শাসনের অবসান ঘটে ।
Tags
History
