দিল্লির সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক বিষয়ে আলােচনা করাে।

ভূমিকা : ইসলামি ঐতিহ্য অনুযায়ী ইসলামের আধিপত্যযুক্ত সমস্ত এলাকার শাসক একজনই—তিনি হলেন খলিফা। মুসলমানদের ধর্মগুরুও তিনি।

সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক ---

কুতুবউদ্দিন আইবকের সঙ্গে: দিল্লির প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবক চিরাচরিত নিয়ম মেনে খলিফার আনুগত্য স্বীকার করেছিলেন৷তবে তিনি খলিফার কাছ থেকে কোনাে সুস্পষ্ট স্বীকৃতি বা অনুমােদন পাননি৷
ইলতুৎমিসের সঙ্গে: দিল্লির সুলতানদের মধ্যে ইলতুৎমিসই প্রথম সুস্পষ্টভাবে খলিফার স্বীকৃতি লাভ করেন। খলিফা তাকে খিলাত ও দুরবাশ পাঠিয়ে আইনগত বৈধতা দেন।
বলবনের সঙ্গে: গিয়াসউদ্দিন বলবনও খলিফার সঙ্গে সুসম্পর্ক রাখেন। ফলে তিনি খলিফার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পান। আলাউদ্দিন খলজির সঙ্গে: আলাউদ্দিন খলজি খলিফার প্রতি আনুগত্য দেখাতে অস্বীকার করেন। এমনকি, আলাউদ্দিনের পুত্র মােবারক নিজেকেই খলিফা বলে ঘােষণা করার সাহস দেখান। 
মহম্মদ-বিন-তুঘলকের সঙ্গে: মহম্মদ-বিন-তুঘলক রাজত্বের প্রথম দিকে খলিফার আনুগত্য অস্বীকার করেন। তিনি মুদ্রায় খলিফার নামাঙ্কন বন্ধ করে দেন। কিছুদিনের মধ্যেই তিনি প্ৰজাবিদ্রোহে জেরবার হয়ে পড়েন। তিনি মুসলমান প্রজাদের সমর্থন লাভের আশায় আবার মুদ্রায় খলিফার নামাঙ্কন শুরু করেন। পাশাপাশি তিনি খলিফার অনুমােদন লাভের জন্যও সচেষ্ট হন। 
ফিরােজ শাহ তুঘলক: ফিরােজ শাহ তুঘলক দুবার খলিফার অনুমােদন লাভ করেন।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال