ভুমিকা: ১২০৬-১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ভারতের ইতিহাসে ‘সুলতানি যুগ’ বা ‘তুর্কো-আফগান যুগ” নামে খ্যাত। সুলতানি যুগে সর্বমােট পাঁচটি রাজবংশ দিল্লির সিংহাসনে বসেছিল।
বিভিন্ন সুলতানি বংশ ও তাদের উল্লেখযােগ্য সুলতানগণ ---
[1] দাস বংশ: দাস বংশ প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক| এই বংশের অন্য কয়েকজন উল্লেখযােগ্য সুলতান ছিলেন ইলতুৎমিস, সুলতান রাজিয়া এবং গিয়াসউদ্দিন বলবন৷
[2] খলজি বংশ: খলজি বংশ প্রতিষ্ঠা করেন জালালউদ্দিন ফিরােজ খলজি। এই বংশের অন্যান্য উল্লেখযােগ্য শাসক ছিলেন আলাউদ্দিন খলজি ও কুতুবউদ্দিন মুবারক শাহ।
[3] তুঘলক বংশ: তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুঘলক। তার পরে এই বংশের উল্লেখযােগ্য দুজন শাসক ছিলেন মহম্মদ-বিন-তুঘলক ও ফিরােজ শাহ তুঘলক।
[4] সৈয়দ বংশ : সৈয়দ বংশের প্রথম সুলতান ছিলেন খিজির খাঁ। তার পরে দুজন উল্লেখযােগ্য সুলতান ছিলেন মােবারক শাহ ও মহম্মদ শাহ।
[5] লােদি বংশ: লােদি বংশের প্রথম সুলতান ছিলেন বহলুল লােদি। এই বংশের অন্যান্য সুলতানদের মধ্যে উল্লেখযােগ্য ছিলেন সিকান্দর শাহ লােদি ও ইব্রাহিম লােদি।
Tags
History
