সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক ---
আনুগত্যের সম্পর্ক: খান, মালিকও আমির এই তিন ভাগে বিভক্ত অভিজাত শ্রেণি সুলতানের দয়ার ওপর নির্ভরশীল ছিল। তাই তারা সুলতানের অনুগত থাকতে বাধ্য হত৷
সংঘাতমূলক সম্পর্ক: অভিজাতদের একাংশের সমর্থন নিয়ে রাজিয়া সিংহাসনে বসেছিলেন। আবার অভিজাতদের বিরােধিতাতেই তাকে সরে যেতে হয়। বলবন সিজদা ও পাইবস প্রথা চালু করে এবং চল্লিশ চক্রের উচ্ছেদ ঘটিয়ে অভিজাতদের দমন করেন। আলাউদ্দিনও অভিজাতদের নিয়ন্ত্রণে রাখতেন।
প্রশাসনিক সম্পর্ক: মূলত সেনাপতি, প্রাদেশিক শাসক এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারী হিসেবে অভিজাত শ্রেণির সঙ্গে সুলতানের এক প্রশাসনিক সম্পর্ক বজায় ছিল।
আত্মীয়তার সম্পর্ক: বিভিন্ন সম্প্রদায়ভুক্ত অভিজাতদের সঙ্গে সুলতান অনেক সময় বৈবাহিক সূত্রে আত্মীয়তামূলক সম্পর্ক গড়ে তুলতেন।
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনেক সুলতান অভিজাতদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তােলেন বহলুল লােদি আফগানদের সাবেকি রীতি মেনে অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে আসন ভাগ করে নিয়েছিলেন।
Tags
History
