উঃ সাইটোকাইনিনের উৎস : উদ্ভিদের বীজের অপরিণত সস্য, বর্ধনশীল ডাবের জল, আম, কলা, আপেল প্রভৃতি ফলে ও ভুট্টার সস্যে হরমােনটি প্রচুর উপস্থিত থাকে।
অক্সিনের কাজ/ভূমিকা ---
(i) অগ্রস্থ প্রকটতা: অক্সিন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় এবং পার্শ্বীয় ও কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যহত করে। একে অগ্রস্থ প্রকটতা বলে।
(ii) কোশ বিভাজন: অক্সিন উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের কোশ বিভাজন ত্বরান্বিত করে।
(iii) ট্রপিক চলন নিয়ন্ত্রণ: উদ্ভিদের জিওট্রপিক ও ফটোট্রপিক চলনের নিয়ন্ত্রণে অক্সিন হরমােন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
Tags
Life Science
