তুঘলক বংশের সুলতান মহম্মদ-বিন-তুঘলকের সঙ্গে খলিফার সম্পর্কস্থাপনের নানা বৈচিত্র্য ছিল| যেমন—
প্রাথমিক সম্পর্ক: মহম্মদ-বিন-তুঘলক তার সময়কার প্রথমদিকের মুদ্রায় খলিফার নাম খােদাই করা বন্ধ করে দেন এবং খলিফার কর্তৃত্বকে অস্বীকার করেন।
পরবর্তীকালে সম্পর্ক: পরবর্তীকালে উপর্যুপরি প্রজাবিদ্রোহে সুলতান অতিষ্ঠ হয়ে ওঠেন। তাই তিনি পুনরায় নিজের মুদ্রায় খলিফার নাম খােদাই করার নির্দেশ দেন। খলিফার কাছ থেকে অনুমােদনও আদায় করেন।
Tags
History
