আলাউদ্দিন খলজি মােঙ্গল আক্রমণ প্রতিরােধের জন্য নানা পদক্ষেপ নেন । যেমন ---
প্রাচীর নির্মাণ: মােঙ্গল আক্রমণ প্রতিরােধের জন্য আলাউদ্দিন দিল্লির চারপাশে প্রাচীর তৈরি করেন।
দুর্গ সংস্কার। তিনি পুরােনাে দুর্গ সংস্কার এবং নতুন দুর্গ নির্মাণ করে মােঙ্গলদের প্রতিরােধ করেন।
সেনাবাহিনীর শক্তিবৃদ্ধি: তিনি বিরাট সেনাবাহিনী গঠন করেন এবং সিরি নামে দুর্গ শহর গড়ে তােলেন। এসমস্ত কাজের জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ করেন এবং দোয়াবের রাজস্ব হার বাড়ান।
নব মুসলমান হত্যা: দিল্লির উপকণ্ঠে বসবাসকারী নব মুসলমান অর্থাৎ মােঙ্গলরা বিদ্রোহ করলে আলাউদ্দিনের নির্দেশে ত্রিশ হাজার নব মুসলমানের শিরচ্ছেদ করা হয়।
Tags
History
