উত্তর সিন্ধু সভ্যতার কালসীমা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। এর পশ্চাতে বিভিন্ন কারণ ছিল। প্রথমত, একসময় মনে করা হত যে, এই সভ্যতার সময়সীমা ছিল খ্রিস্টপূর্ব 2600 থেকে খ্রিস্টপূর্ব 1800 অব্দ। হরপ্পা সভ্যতার প্রধান দুটি কেন্দ্র মহেনজোদারাে এবং হরপ্পাতে প্রাপ্ত দ্রব্যাদির সঙ্গে উর, কিস, ইলাম প্রভৃতি স্থানে প্রাপ্ত দ্রব্যাদির মিল পাওয়া যায়। এর উপর ভিত্তি করে অনেক ঐতিহাসিক হরপ্পা, মহেনজোদারােকে বিশ্বের ওইসব সভ্যতার সমসাময়িক মনে করেন। তবে সাম্প্রতিককালে রেডিয়াে কার্বন পরীক্ষার মাধ্যমে এই সভ্যতার সময়সীমা খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দকেই ধরা হয়েছে।
Tags
History
