উত্তর : সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা সে বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক ভিন্ন ভিন্ন অভিমত দিয়েছেন। হুইলার সিন্ধু সভ্যতার স্রষ্টা হিসেবে সুমেরীয়দের কথা বলেছেন। ফাদার হেরাস দ্রাবিড় জাতি আবার অনেকে আর্যদের কথাও বলেছেন। কিন্তু ওপরের যে-কোনাে একটি অভিমতকে গ্রহণ করা নয়। তবে প্রত্নতাত্ত্বিক খননের ফলে পাওয়া প্রােটো অস্ট্রালয়েড, মেডিটেরিনিয়ান, মােঙ্গলয়েড ও আলপিনয়েড জাতিগােষ্ঠীর দ্বারা এই সভ্যতা সৃষ্টির ধারণাটি অধিক জনপ্রিয়। অধ্যাপক ব্যাসামের মতে, এই সভ্যতা ছিল সম্পূর্ণ দেশজ যা ভারতীয়দের সৃষ্টি। এ ছাড়া আধুনিক ঐতিহাসিকরা এই সভ্যতার স্রষ্টা হিসেবে মেহেরগড়ের অধিবাসীদের চিহ্নিত করেছেন।
Tags
History
