উত্তর : ইতিহাসের যে কালপর্বের লিখিত উপাদান আবিষ্কৃত হয়েছে কিন্তু তার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, সেই সময়কে প্রায়-ঐতিহাসিক পর্ব বলা হয়। সিন্ধু সভ্যতার অন্তর্গত বিভিন্ন নগরীতে প্রাপ্ত লিপি থেকে অনুমিত হয় যে সিন্ধুর অধিবাসীরা লিখনপদ্ধতি আবিষ্কার করেছিল। কিন্তু বর্তমান কাল পর্যন্ত হরপ্পা সভ্যতার প্রাপ্ত লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি। এই কারণে হরপ্পা সভ্যতাকে প্রায়-ইতিহাস যুগের সভ্যতা বলা হয়। এই সভ্যতার প্রধান উপাদান হিসেবে তাই প্রত্নতাত্ত্বিক উপাদানকেই ব্যবহার করা হয়।
Tags
History
