উত্তর : সিন্ধু সভ্যতাকে বর্তমানে অনেকে ‘হরপ্পা সভ্যতা' বা হরপ্পা সংস্কৃতি’ বলে উল্লেখ করেছেন। এর কারণ হল, সিন্ধু উপত্যকার অন্যান্য কেন্দ্রগুলির তুলনায় হরপ্পা অঞলে প্রাক্ সিন্ধু সভ্যতা ও কৃষ্টির অনেক নিদর্শন পাওয়া গেছে। সভ্যতার ক্রমবিবর্তনের একটি ধারাবাহিকতা হরপ্পার বিভিন্ন স্তর থেকে পাওয়া জিনিসপত্র থেকে স্পষ্ট বােঝা যায়। এজন্যই বর্তমানে অনেকে সিন্ধু সভ্যতার পরিবর্তে একে ‘হরপ্পা সভ্যতা’ বা ‘হরপ্পা সংস্কৃতি’ বলে উল্লেখ করেছেন।
এ ছাড়া হরপ্পা, মহেনজোদারাে নগর দুটিতে সর্বপ্রথম প্রাচীন ভারতীয় নগর সভ্যতার প্রমাণ পাওয়া যায়। পরবর্তী সময়ে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট ইত্যাদি অঞ্চলে হরপ্পার অনুরূপ বহু নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এই সাদৃশ্যের বিষয়টিও হরপ্পা সভ্যতা নামকরণের একটি কারণ বলে মনে করা হয়।
Tags
History
