উত্তর : 1826 খ্রিস্টাব্দে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ চার্লস ম্যাসন সর্বপ্রথম হরপ্পায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করেন। এরপর 1850 ও 1872 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ক্যানিংহাম হরপ্পায় আরও কিছু প্রত্নসামগ্রী আবিষ্কার করেন। 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি ও 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা ও মহেনজোদারােতে দুটি প্রাচীন নগরীর সন্ধান পান। পরবর্তীকালে ভারতের তৎকালীন প্রত্নতত্ত্ববিভাগের প্রধান স্যার জন মার্শাল এবং মার্টিমার হুইলার, ম্যাকে, পিগট, ননীগােপাল মজুমদার, কাশীনাথ দীক্ষিত প্রমুখ প্রত্নতত্ত্ববিদ এই কাজের সঙ্গে যুক্ত হন।
Tags
History
