উত্তর : সিন্ধুতট অতিক্রম করে পাঞ্জাব, বেলুচিস্তান, রাজপুতানা, গুজরাট, সৌরাষ্ট্র এবং নর্মদা উপত্যকার এক বিস্তীর্ণ অঞ্চলে এই সভ্যতা বিস্তৃত হয়। অধ্যাপক শাঙ্খলিয়ার মতে, উত্তর থেকে দক্ষিণে প্রায় 1100 ও পশ্চিম থেকে পূর্বে প্রায় 1550 কিলােমিটার পর্যন্ত এই সভ্যতা বিস্তৃত ছিল। উত্তরে জম্মুর মান্ডা থেকে দক্ষিণে মহারাষ্ট্রের দৈমাবাদ, পশ্চিমে বেলুচিস্তানের শাহীটুম থেকে পূর্বে মীরাটের কাছে আলমগীরপুর এই সভ্যতার সর্বাধুনিক সীমানির্দেশ ছিল।
Tags
History
