1. মরুভূমির ললাকেরা কীসের সাহায্যে যাতায়াত করে ?
উত্তর : উটে চড়ে
2. ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছিল কোন পর্বত ?
উত্তর : বিন্ধ্যপর্বত
3. দাক্ষিণাত্য অঞ্চল বলা হত কোন্ অঞ্চলকে?
উত্তর : বিন্ধ্যপর্বত থেকে কন্যাকুমারিকা পর্যন্ত
অঞ্চলকে বলা হত দাক্ষিণাত্য অঞ্চল।
4. কুষাণ সম্রাটদের মধ্যে সেরা কে ছিলেন ?
উত্তর : কনিষ্ক।
5. কত খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে আরােহণ করেন?
উত্তর : 78 খ্রিস্টাব্দে।
6. হর্ষাব্দ গণনা কে চালু করেন?
উত্তর : হর্ষবর্ধন।
7. মাটির নীচে চাপা পড়ে যাওয়া উপাদানগুলি খুঁজে বের করেন কারা ?
উত্তর : প্রত্নতাত্ত্বিকরা
8. ইতিহাসের নিদর্শন কোথায় সংরক্ষণ করে রাখা রয়েছে?
উত্তর : জাদুঘরে।
9. ‘এলাহাবাদ প্রশস্তি’ কে রচনা করেন?
উত্তর : সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ।
10. লেখমালার শ্রেষ্ঠ নমুনা কোনটি?
উত্তর : মৌর্য সম্রাট অশােকের লেখগুলি।
11. হর্ষচরিত’-এর রচয়িতা কে ছিলেন ?
উত্তর : বাণভট্ট।
12. ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান কোনটি ?
উত্তর : ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান হল বৈদিক সাহিত্য।
13. প্রতিকূলতাকে জয় করবার জন্য মানুষ কাকে কাজে লাগিয়েছে?
উত্তর : বুদ্ধি ও শ্রমকে।
14. প্রাচীন মানুষের ধর্মবিশ্বাসের পরিচয় কীসে ধরা পড়ে?
উত্তর : পাথরের গায়ে এবং স্তম্ভে খােদিত ধর্মীয় উপদেশে।
15. প্রাচীন যুগের মানুষের ব্যবহার করা প্রয়ােজনীয় জিনিসপত্র কীভাবে পাওয়া গেছে?
উত্তর : বিভিন্ন ধ্বংসাবশেষে খননকার্যের মাধ্যমে।
16. একটি নদীমাতৃক সভ্যতার উদাহরণ দাও। উত্তর : সিন্ধু সভ্যতা।
17. এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের গুণগান করা হয়েছে?
উত্তর : সম্রাট সমুদ্রগুপ্তের।
Tags
History
