উত্তর:
প্রথম অংশ :পুরুষতান্ত্রিক আর্যসমাজে নারীদের মান ছিল উন্নত এবং মর্যাদাপূর্ণ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে এযুগের নারীরা যথেষ্ট উৎকর্ষের পরিচয় দেন। অপালা, ঘােষা, মমতা, লােপামুদ্রা জ্ঞান-গরিমায় খ্যাতিলাভ করেন। সাহিত্য চর্চার সঙ্গে সঙ্গে এযুগে মেয়েদের অসি চালনা, বর্শা চালনা এবং যুদ্ধবিদ্যার শিক্ষা দেওয়া হত।
দ্বিতীয় অংশ : আদি বৈদিক যুগের তুলনায় পরবর্তী বৈদিকযুগে নারীর সামাজিক মর্যাদা কিছুটা ক্ষুন্ন হয়। সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয়। রাজনৈতিক ও ধর্মীয় কার্যে যােগদানের অধিকারও তারা হারান এবং বাল্যবিবাহ, বহুবিবাহ, বিধবা বিবাহ, পণপ্রথা, এক নারীর একাধিক স্বামীর অস্তিত্ব এই সবের প্রচলন শুরু হয়। অবশ্য নারীর শিক্ষার সুযােগ এই যুগেও ছিল। এই যুগের বিদুষী নারীদের মধ্যে মৈত্রেয়ী ও গার্গীর নাম উল্লেখ করা যায়। কথিত আছে, বিদুষী হিসাবে গার্গীকে রাজা জনক তার সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন।
Tags
History
